Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় র‍্যাবের অভিযানে ৯ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি
মার্চ ১৮, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় র‍্যাবের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালি গ্রামে এ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬ এর একটি দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই এলাকার সাদেক শেখের ছেলে শুকলাল এবং উলুবাড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে উজ্জ্বল মন্ডল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাদের আটক করা হয়।

পরে তল্লাশি চালিয়ে উজ্জ্বল মন্ডলের হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ১০টি পলিথিন প্যাকেটে মোড়ানো প্রায় ৫ কেজি গাঁজা এবং শুকলালের রান্নাঘরের ভেতরে খড়কুটা দিয়ে ঢেকে রাখা একটি বস্তা থেকে আরও ৯টি প্যাকেটে মোড়ানো ৪ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট পরিমাণ ৯ কেজি ১০০ গ্রাম।

র‍্যাব জানায়, জব্দকৃত গাঁজার প্রতি কেজির আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা হিসেবে মোট মূল্য প্রায় ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানায় র‍্যাব।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় শৈলকুপা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ান কবির মোল্লা জানান, আটক দুইজনকে র‍্যাব সদস্যরা থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।