Nabadhara
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সাংবাদিক ও নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ১৮, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় খেলাফত মজলিসের উদ্যোগে সাংবাদিক ও দলীয় নেতা-কর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা সংলগ্ন দলীয় কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাবিবুর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাসেল বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল মানবিক কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ আবিদুর রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শেখ মতিউর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নড়াইল জেলা শাখার সহ-সভাপতি মুন্সি ওয়াহিদুজ্জামান, শ্রমিক মজলিস নড়াইল জেলা শাখার সভাপতি মাস্টার রিয়াজুল ইসলাম, প্রচার সম্পাদক ক্বারি ওয়াহিদুজ্জামান, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আশরাফুল আলম, মুফতি আশিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।