দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার মিরপুরে ট্রাক চাপায় মেহরাজ (২০) নামে যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুর ১.৩০ দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চুনিয়াপাড়া সাতমাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত যুবক কুষ্টিয়া পশ্চিম মজমপুর এলাকার শিমুল আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল যোগে মেহরাজ মিরপুরে যাওয়ার পথে সিএনজি’র সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়লে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।
দূর্ঘটনার বিষয়ে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

