Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় গরিবদের মাঝে রুনুর ঈদ উপহার বিতরণ

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার রূপসা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দিনব্যাপী উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ওয়াপদা মোড়, নৈহাটি ইউনিয়নের নতুনহাট বাজার এবং টিএসবি ইউনিয়ন সদরসহ বিভিন্ন এলাকায় প্রায় ৩০০ জন অসহায় মানুষের মাঝে এসব উপহার তুলে দেওয়া হয়। স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচি সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

এ সময় আতাউর রহমান রুনু বলেন, “সমাজের খেটে খাওয়া গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারলে আমি নিজেকে ধন্য মনে করি। এটি কোনো নির্বাচনী প্রচারণা নয়। প্রতি ঈদেই আমি আমার সামর্থ্য অনুযায়ী দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা আজিজুল বারী হেলাল সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমি বিশ্বাস করি, আপনারা আগামীতেও সঠিক সিদ্ধান্ত নেবেন। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে রূপসাকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও নিরাপদ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি আদর্শ জনপদ গড়াই হবে আমার অঙ্গীকার।”

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন নৈহাটি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, টিএসবি ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বনি আমিন সোহাগ, দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, সাবেক ছাত্রনেতা মুন্না সরদার, খান আলিম হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ খান, নয়ন মোড়ল, মো. রয়েল, বিএনপি নেতা কামরুজ্জামান তপন, বাদশা জমাদ্দার, বাবুল শেখ, সাজ্জাদ হোসেন, যুবদল নেতা তরিকুল ইসলাম রিপন, পূর্ব রূপসা ছাত্রদলের সদস্য সচিব এসএম আবু সাঈদসহ স্থানীয় নেতাকর্মীরা।

এর আগে আতাউর রহমান রুনু নিহত দীন মোহাম্মদের জানাজা নামাজে অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।