Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কনা এন্ড তৃষ্ণা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের দত্তকোনা গ্রামে ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও র‍্যাব-৬ যশোরের একটি দল অংশগ্রহণ করে।

অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস পণ্য, সঠিক আমদানিকারকের তথ্যবিহীন পণ্য এবং ভুয়া ঠিকানায় বাজারজাতকৃত বিভিন্ন মেহেদী পণ্য পাওয়া যায়। জব্দকৃত পণ্যের মধ্যে শাহাজাদী, বেলীফুল ও কাশমেরী ব্র্যান্ডের মেহেদী উল্লেখযোগ্য, যেগুলোর গায়ে সুনির্দিষ্ট উৎপাদন বা আমদানিকারকের ঠিকানা ছিল না।

এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক তরুণ কুমার মণ্ডলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ ও অনিয়মিত পণ্য ধ্বংস করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।