Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের ৬ এমপি কে কোথায় ঈদের নামাজ পড়ছেন

যশোর প্রতিনিধি
মার্চ ২০, ২০২৬ ৯:১১ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যশোরের ৬টি সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। দেশের বাইরে থাকা একজন বাদে বাকি ৫ জনই নিজ নিজ এলাকার ঈদগাহে নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

যশোর-১ (শার্শা): সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান তার নিজ এলাকা বাগআঁচড়ার দারুল আমান ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করবেন।

যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা): এই আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ ব্যক্তিগত প্রয়োজনে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি সেখানেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

যশোর-৩ (সদর): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত যশোর শহরের প্রাণকেন্দ্র শহরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি ঈদগাহ ময়দানেই সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

· যশোর-৪ (বাঘেরপাড়া-অভয়নগর): সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল তার নিজ গ্রাম বাঘারপাড়ার পাইকপাড়া কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

· যশোর-৫ (মণিরামপুর): সংসদ সদস্য গাজী এনামুল হক মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের পট্টি গ্রামে নিজ এলাকার মানুষের সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।

যশোর-৬ (কেশবপুর): সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী তার নিজ নির্বাচনী এলাকা কেশবপুরের কেশবপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।