Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৬ ১১:২০ পূর্বাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের মনিরামপুরে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর সদর ইউনিয়ন শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১৯ মার্চ) দেবীদাসপুর স্লুইস গেট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পুরো আয়োজনজুড়ে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবিব লিটন। তিনি বলেন, রমজান আত্মশুদ্ধির মাস এবং এ সময়ে সামর্থ্যবানদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজে বৈষম্য দূর করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

মনিরামপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. মোঃ মোজাফফর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা সরদার মফিজুর রহমান, মোঃ শফিউর রহমান ও আব্দুল ওয়াহাব।

বক্তারা বলেন, মানবসেবাই প্রকৃত ইবাদত এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক দায়িত্ব। অনুষ্ঠানের শুরুতে রমজানের তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সম্মিলিত দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

এসময় দুঃস্থ পরিবারগুলোর মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হলে তাদের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, যা পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।