দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শাকিবুল কবির দিপু (৫৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিপু ওই গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখালী মাদ্রাসা মোড়ের একটি মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত রড পরিষ্কার ও স্থানান্তরের সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ লাগে। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন দিপু। পরে সেখানেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে নির্মাণ কাজের সময় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

