Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদক ও মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
মার্চ ২০, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার ভারতীয় মাদক ও মাদকদব্য উদ্ধার হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ বিলগাথুয়া বিওপির টহল দল বৃহস্পতিবার দিবাগত রাত ১২.৪০টায় বিলগাথুয়া মাঠে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৮ বোতল মদ, ৫২০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১২০ পিস সিলডেনাফিল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যে আনুমানিক সিজার মূল্য ২ লক্ষ ৮৫ হাজার টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।
বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক পাচারসহ সকল ধরনের চোরাচালান প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধ দমনে বিজিবি’র কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।