Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুর কাশেমের জানাযা সম্পন্ন হয়েছে। সোমবার ২৩ মার্চ বাদ যোহর নামাযে জানাজা শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ৮টার দিকে মরহুম আবুল কাশেম নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি,,,,,,,রাজিউন)।

সোমবার জানাযা নামাজের পূর্বে মরহুমের কর্মময় জীবনের উপরে সংক্ষিপ্ত আলোচনাকালে বক্তব্য রাখেন মরহুমের বড় ছেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোহেল সরদার, মরহুমের চাচাতো ভাই বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী প্রমুখ।

অন্যান্যের মধ্যে জানাযা নামাজে অংশগ্রহন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা গোলাম রসুল সুমন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, বিএনপি নেতা শহিদুল ইসলাম, বিএনপি নেতা জাকির হোসেন, মরহুমের ভাইপো উপ-পুলিশ কমিশনার কামরুজ্জামান রাজা, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা, নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম বিল্লাহ, বিএনপি নেতা আহছানউল্লা ঢালী, বিএনপি নেতা আলতাফ হোসেন, বিএনপি নেতা শাহিন হোসেন প্রমুখ।

জানাযা নামাজ পরিচালনা করেন বসন্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা মনিরুল ইসলাম। জানাযা নামাজ শেষে মরহুমকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুম আবুল কাশেমের মৃত্যুতে বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।