স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নে চরদৌলতপুর গ্রামে চারদিন ব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠান শুরু হয়েছে।
সোমবার (২৩মার্চ) বিকালে ইতনা ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীদের উদ্যোগে চরদৌলতপুর গ্রামে সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির(দুর্গামন্দির)প্রাঙ্গণে ৩২ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের উদ্বোধন করা হয়।
বিশিষ্ঠ ব্যবসায়ী বিজন কুমার সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায় বলেন,নামযজ্ঞ হলো সনাতনী ধর্মের প্রর্থনা অনুষ্ঠান। আমাদের লক্ষ্য দেশ মাতৃক শান্তি, জীবে দয়া ও মানব কল্যান কামনায় ঈশ্বরের নিকট প্রার্থনা করা।
এসময় উপস্থিত ছিলেন,মন্দির কমিটির সহ-সভাপতি কবি রাম কৃষ্ণ বিশ্বাস,সাধারণ সম্পাদক কালি তারা বিশ্বাস,উপদেষ্টা চিত্রকর নারায়ন চন্দ্র বিশ্বাস, বুড়ো ঠাকুর মেলার সভাপতি অলক কুমার সাহা,সহ-সাধারণ সম্পাদক প্রসান্ত কুমার বিশ্বাস,ইতনা ইউনিয়নের ইউপি সদস্য তমাল কুমার কুন্ডুসহ প্রমুখ।

