Nabadhara
ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি
মার্চ ২৭, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট প্রতিনিধি

সিলেটের পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশু পর্যটকের মৃত্যু হয়েছে। সে নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া গ্রামের বাসিন্দা জুয়েল মিয়ার ছেলে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে জাফলং ভ্রমণে এসে জিরো পয়েন্ট সংলগ্ন নদীতে গোসল করতে নামে জিহাদ। এ সময় পানির স্রোতে তলিয়ে যায় সে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করে এবং পরে তাকে উদ্ধার করতে সক্ষম হন। গুরুতর অবস্থায় তাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, পাহাড়ি ঢল বা বর্ষা মৌসুমে নদীর স্রোত অনেক বেশি তীব্র থাকে, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তপন তালুকদার জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের নদীতে নামার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের আরও সচেতন থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।