Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ার ইলিয়াছাবাদ ইউপি নির্বাচনে তৃনমূলের আস্থার প্রতিদান দিতে চান প্রার্থী মল্লিক মনিরুল

MEHADI HASAN
নভেম্বর ২, ২০২১ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের সচেতন জনগণ ও তৃনমূলের নেতাকর্মীরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসাবে ইলিয়াছাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কালিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মল্লিক মনিরুল ইসলামের ফরম কিনেছেন বলে একান্ত সাক্ষাতকারে জানা যায়।

তৃনমূল নেতাকর্মীরা পদপদবীর তোয়াক্কা না করে মল্লিক মনিরুলের নির্বাচনী প্রচারনায় ব্যস্ত রয়েছেন। ০২ নভেম্বর (সোমবার) রাতে সাংবাদিকদের সাথে সাক্ষাতকারে সাবেক চেয়ারম্যান মল্লিক মনিরুল ইসলাম জানান, বর্তমান চেয়ারম্যানের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতির কারণে আজ সাধারণ মানুষ দিশেহারা। একজন অযোগ্য ও অথর্ব লোককে নৌকা প্রতিক দেওয়য়া মাননীয় প্রধানমন্ত্রীর ২০২১ সালের ভিষন পুরন বাঁধাগ্রস্ত হবে। সামান্য নাগরিক সনদ, জন্ম সনদ দিতেও বর্তমান চেয়ারম্যান কমপক্ষে ৫০০/১০০০ টাকা করে নেন বলে তিনি জানান।

এছাড়া ২০১১ সালের স্থাণীয় সরকার নির্বাচনে তৃনমূলের ৭০ ভোটরে মধ্যে ৬৭ ভোট ভোট পেয়েও তিনি মনোনয়ন পাননি এবং স্বতন্ত্র নির্বাচন করায় বর্তমান চেয়ারম্যান ভুয়াপুলিশ সাজিয়ে ও নৌকার প্রভাব খাটিয়ে ভোটারদের মধ্যে ভিতি সঞ্চার করে আমাকে গৃহবন্দি করে রাখে। তার পরেও আমি ১৮৫ ভোটে হেরে গিয়েছিলেন বলে একান্ত সাক্ষাতকারে জানান।

তিনি আরো বলেন, আমার তৃনমূলের নেতাকর্মী, উপজেলার নেতাকর্মী ও জেলার নেতাকর্মীরা আমার পক্ষে থাকলেও এবার আমাকে মনোনয়ন দেওয়া হয়নি। অতঃপর আমার ভালসার মানুষেরা ও তৃনমূলের নেতাকর্মীরা আমার অজান্তে ফরম কিনে আনে এবং তাদের ভালবাসা আমি ফেলতে পারিনি। অবশেষে ২৮ অক্টোবর আমি ফরম জমা দেই। দলের সিদ্ধান্ত অনুযায়ী পদে থাকা কোন নেতা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করলে দল তাকে বহিস্কার করবে- এই প্রশ্নে জবাবে মনিরুল ইসলাম বলেন, দলীয় সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। তবে অযোগ্য কোন লোককে চেয়ারম্যান বানিয়ে আমি আমার ইউনিয়নের ক্ষতি হতে দিবনা। আমার পক্ষে আমার ইউনিয়নের সকল শ্রেনী পেশার মানুষ পাগলের মতো কাজ করে যাচ্ছে।আমি আমার উপরে তাদের আস্থার প্রতিদান হিসেবে এবার  নির্বাচনে অংশগ্রহন করবো এবং আমি চেয়ারম্যান হবো ইনশাল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।