Nabadhara
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাঠালিয়ায় ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় প্রতিযোগিতা

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
মার্চ ২৯, ২০২৬ ৭:১৯ অপরাহ্ণ
Link Copied!

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোরদৌঁড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের লতাবুনিয়া গ্রামের ইউপি সদস্য মোস্তাফা কামালের বাড়ির পিছনের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা আটটি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় মো. সিরাজ শিকদারের ঘোড়া প্রথম, মো. জালাল আকনের ঘোড়া দ্বিতীয় ও মো. এনায়েত শিকদারের ঘোড়া তৃতীয় হয়।

পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজকরা। ঐতিহ্যবাহী ঘোড়দৌঁড় উপলক্ষে মাঠের চারপাশে আয়োজন করা হয় মেলার।

স্থানীয় শতশত নারী, শিশু ও যুবকরা ঘোড়দৌঁড় উপভোগ করেন। লতাবুনিয়া গ্রামের যুব সমাজ ঘোড়দৌঁড় প্রতিযোগিতার আয়োজন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।