Nabadhara
ঢাকারবিবার , ২৯ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে স্কুল প্রাঙ্গণে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি
মার্চ ২৯, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরের সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ের মাঠের উত্তর পাশের দেয়ালের কাছে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি প্রায় তিন মাস ধরে হামিদপুর স্কুল ও বাজার এলাকায় অবস্থান করছিলেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং নিজের পরিচয় দিতে পারতেন না। স্থানীয়দের দেওয়া খাবার খেয়ে এবং বিদ্যালয়ের মাঠসহ আশপাশের বিভিন্ন স্থানে রাতযাপন করতেন তিনি।

বিদ্যালয়ের এক পরিচ্ছন্নতাকর্মী সকালে মাঠ পরিষ্কার করতে গিয়ে তাকে নিথর অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে চানপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এসআই সিরাজুল ইসলাম জানান, মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।