Nabadhara
ঢাকাসোমবার , ৩০ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে আগুনে পুড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

ফরিদপুর প্রতিনিধি 
মার্চ ৩০, ২০২৬ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি 

ফরিদপুর সদর উপজেলায় নিজ ঘরের ভেতরে আগুনে পুড়ে তামিম মিয়া (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে।

রবিবার (২৯ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পূর্ব বাখুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামিম মিয়া ওই গ্রামের প্রবাসী রফিক মিয়ার ছেলে।

ফায়ার সার্ভিস, পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, তামিম পরিবারের সঙ্গে একটি আত্মীয়ের বাড়িতে অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে তিনি একাই বাড়িতে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় ঘরের ভেতরে আগুন লাগে। আগুন লাগার সময় তিনি দরজা খুলতে গিয়ে দেখতে পান দরজাটি বাইরে থেকে বন্ধ। পরে প্রতিবেশীরা দরজা ভেঙে তাকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রফিক মিয়া অভিযোগ করে বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার ছেলেকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, রাত ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় তিনটি ঘর আগুনে পুড়ছে। আগুনে রফিক মিয়া ও শওকত মিয়ার তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে ঘটনাস্থলে পৌঁছানোর সময় আগুন জ্বলছিল, তাই দরজা বাইরে থেকে বন্ধ ছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ ও মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।