Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ৭,৪০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ৩৫ হাজার টাকা

স্টাফ রিপোর্টার, নড়াইল
মার্চ ৩১, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইলের কালিয়া উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় দুই ব্যবসায়ী কে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০মার্চ) সন্ধ্যার সময় এবং রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বারইপাড়া ফেরিঘাট ও কলাবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে৭৪০০ লিটার ডিজেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ জিন্নাতুল ইসলামের নেতৃত্বে সন্ধ্যা ৬টার দিকে বারইপাড়া ফেরিঘাট এলাকায় এক দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় মাউলী গ্রামের ছাত্তার শেখের ছেলে পিন্টু শেখের কাছ থেকে ৯ ব্যারেলে মোট ১৮০০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬-এর ৩ ধারা লঙ্ঘনের দায়ে ৬ ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে।

এ দিকে, রাত সাড়ে ৭টার দিকে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস কলাবাড়িয়া এলাকায় একটি ট্রাকে অভিযান চালান। অভিযান পরিচালনা কালে যোগানিয়া গ্রামের হানেফ শেখের ছেলে খায়রুল শেখের কাছ থেকে ২৮ ব্যারেলে ৫৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় তাকেও একই আইনের আওতায় এনে ৬ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম মঙ্গলবার (৩১মার্চ)সকালে বলেন,অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। যারা এ ধরনের কর্মকান্ডে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরোও বলেন, জব্দ করা মোট ৭৪০০ লিটার ডিজেল মেসার্স কালিয়া ফিলিং স্টেশনে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করে এবং বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।