Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ প্রশান্ত কুমার রায়ের বিদায় সংবর্ধনা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 
মার্চ ৩১, ২০২৬ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি 

বাগেরহাটের কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার রায়ের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১টায় কলেজের নিজস্ব হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন কলেজের প্রভাষক সুযশ কান্তি মন্ডল এবং সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম শেখ।

অনুষ্ঠানে বক্তৃতা করেন সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, সহকারী অধ্যাপক অশোক কুমার রায়, প্রভাষক মো. আনোয়ার হোসেন ভূঁইয়া, শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মো. বনী আমিন ঝুকু, প্রভাষক শেখ দেলোয়ার হোসেন, প্রভাষক সমীর কান্তি বাড়ৈ, প্রভাষক গৌতম কুমার মন্ডল, প্রভাষক যমুনা গোলদার, প্রভাষক অনুপ কুমার পাল, প্রভাষক বিমল কৃষ্ণ বাড়ই, প্রভাষক শিখা খানম, প্রভাষক টুলু মন্ডল, দিহিদার জাহিদুল ইসলাম এবং সুরেন্দ্র নাথ মন্ডলসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বক্তারা অধ্যক্ষ প্রশান্ত কুমার রায়ের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তার সততা, নিষ্ঠা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, তার অবদান কলেজের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শেষে অধ্যক্ষ প্রশান্ত কুমার রায়কে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।