Nabadhara
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে শিশু নির্যাতনের প্রতিবাদ করায় অটোরিকশা চালককে কুপিয়ে জখম 

ফেনী প্রতিনিধি 
মার্চ ৩১, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর সোনাগাজীতে আরমান (১৪) নামে এক শিশুকে শারীরিক নির্যাতনের প্রতিবাদ করায় জামাল উদ্দিন সবুজ (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মায়ানগরে এ ঘটনা ঘটে। পুলিশ, আহতের পরিবার ও এলাকাবাসী জানায়, ওই এলাকার বাবুলের ছেলে রিফাত, সিফাত, জসিম উদ্দিনের ছেলে জিয়া এবং লোকমান ড্রাইভারের ছেলে রনি সহ ৮-৯জন দুর্বৃত্ত মিলে হক সাহাবের শিশুপুত্র আরমানকে কথিত চুরির অভিযোগে এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তার আত্মচিৎকারে সবৃজ এগিয়ে গিয়ে শিশুটিকে শারীরিক নির্যাতনের প্রতিবাদ করেন।

 

এসময় তাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ভর্তি করেন।

এ ঘটনায় সবুজ বাদী হয়ে চারজনের ন নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫জনের বিরুদ্ধে থানায় লিখিক অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।