ঘোড়াঘাট(দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় অবৈধভাবে মজুদকৃত ১৬৭১ লিটার ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার আজাদমোড় এলাকায় অবস্থিত “সালাম ভলকানাইজিং” দোকানে উপজেলা প্রশাসন, ঘোড়াঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ডিজেল তেল উদ্ধার করা হয়।
দোকানের মালিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে তেল অবৈধভাবে মজুদ করে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।
জব্দকৃত তেল পরবর্তীতে মের্সাস খন্দকার বদরে আরেফীন ফিলিং স্টেশন, বপ ঘোড়াঘাটে নিলামের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

