Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে সওজের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নড়াইল
এপ্রিল ২, ২০২৬ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে“৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে নড়াইলে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১মার্চ) বিকালে নড়াইল-মাগুরা সড়কে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে ১ হাজার ফলজ,বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপ-বিভাগীয় প্রকৌশলী প্রকাশ চন্দ্র বিশ্বাস,সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) তারিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান,নড়াইল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন,ঠিকাদার মঈন উল্লাহ দুলুসহ সওজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন,পরিবেশের ভারসাম্য রক্ষা,জীববৈচিত্র সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বর্তমান সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে।

এ ধরনের কার্যক্রম পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পতিত জমিতে স্ব-উদ্যোগে গাছ লাগানোর আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।