Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

২৭ দিন বন্ধ থাকার পর উৎপাদনে ফিরেছে ঘোড়াশাল-পলাশ সারকারখানা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ সারকারখানা ঘোড়াশাল-পলাশ ফার্টিলাইজার পিএলসি কারখানার সার উৎপাদন ২৭ দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে। ৩১ মার্চ সন্ধ্যায় গ্যাস সংযোগ পাওয়ার পর উৎপাদন প্রক্রিয়া চালু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মোঃ ফখরুল আলম।

কারখানার উৎপাদন ৪ মার্চ বিকাল থেকে সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে বন্ধ হয়। ২৭ দিন উৎপাদন বন্ধ থাকায় দৈনিক ২৮০০ মেট্রিক টন সার উৎপাদনে ব্যাঘাত ঘটে। গ্যাস সংযোগ পাওয়ার পর ৫–৬ দিন সময় লাগবে পূর্ণ উৎপাদন শুরু করতে। কারখানার মহাব্যবস্থাপক আশা প্রকাশ করেন, ৪–৫ এপ্রিলের মধ্যে সার উৎপাদন পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে।

কারখানার সার উৎপাদন সম্পূর্ণভাবে গ্যাস নির্ভর। দৈনিক ৭১–৭২ পিএসআই গ্যাসের প্রয়োজন হলেও ৫২–৫৩ পিএসআই গ্যাস থাকলেও উৎপাদন চালানো সম্ভব।

মোঃ ফখরুল আলম জানান, গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখা যাবে এবং কৃষক ও বাজারে সার সরবরাহ স্বাভাবিক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।