Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সাড়ে ছয় কোটি টাকার ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে বিজিবির অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি সুজাউদ্দিন (বয়স অনির্দিষ্ট), ভারতের তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা এবং আবু বক্করের ছেলে।

বিকেলে যশোরের ঝুমঝুমপুরস্থ বিজিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নতুনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মহাসড়কে সন্দেহজনকভাবে অবস্থানকালে সুজাউদ্দিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫৫ দশমিক ৬৭ গ্রাম ওজনের ডায়মন্ড, বাংলাদেশি ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি, ৫৫০ মার্কিন ডলার, ২০০ থাই বাথ, একটি মোবাইল ফোন ও একটি ঘড়ি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ডায়মন্ড ও বৈদেশিক মুদ্রার মোট বাজারমূল্য প্রায় ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা বলে জানায় বিজিবি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুজাউদ্দিন এসব ডায়মন্ড ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে যশোর হয়ে সীমান্তে নিয়ে যাচ্ছিলেন। তিনি এর আগে একাধিকবার বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া সফর করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে চোরাচালান দমন আইনে মামলা দায়ের করে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।