Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিক্ষাবোর্ডের চেক জালিয়াতি মামলা: ১১ জনের বিরুদ্ধে চার্জগঠন

যশোর প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক জালিয়াতির মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) যশোরের স্পেশাল (জেলা ও দায়রা জজ) আদালতের বিচারক এস এম নূরুল ইসলাম এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি সিরাজুল ইসলাম।

চার্জগঠিত আসামিরা হলেন—যশোর শিক্ষাবোর্ডের বরখাস্তকৃত হিসাব সহকারী আবদুস সালাম, ভেনাস প্রিন্টিংয়ের প্রোপাইটার শেখ শরিফুল ইসলাম, শাহীলাল স্টোরের প্রোপাইটার আশরাফুল আলম, নূর এন্টারপ্রাইজের গাজী নূর ইসলাম, প্রত্যাশা প্রিন্টিং প্রেসের প্রোপাইটার ইকবাল হোসেনের স্ত্রী রুপালী খাতুন, উপশহর এলাকার সহিদুল ইসলাম, সোনেক্স ইন্টারন্যাশনালের প্রোপাইটার রকিব মোস্তফা, যশোর শিক্ষাবোর্ডের কর্মচারী আবুল কালাম আজাদ, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর জুলফিকার আলী, চেক ডিসপাচকারী মিজানুর রহমান এবং কর্মচারী কবীর হোসেন।

মামলার নথি অনুযায়ী, যশোর শিক্ষা বোর্ডের ৩৮টি চেক জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।

এর আগে মামলায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় এজাহারভুক্ত ১ নম্বর আসামি, যশোর শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মোল্লা আমীর হোসেন এবং সাবেক সচিব প্রফেসর এএমএইচ আলী আর রেজাকে অব্যাহতির আবেদন জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।