Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তালায় সরকারি টিন বিতরণে ঘুষের অভিযোগ

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
এপ্রিল ২, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় সরকারি ত্রাণের টিন বিতরণকে কেন্দ্র করে ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সহকারী মামুনুর রহমান মামুনের বিরুদ্ধে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী। অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (১ এপ্রিল) সকালে টিন বিতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী কাজী নজরুল ইসলাম অভিযোগ করে বলেন, তিনি অসুস্থ স্ত্রীসহ দরিদ্র অবস্থায় ইউএনও কার্যালয়ে টিনের জন্য আবেদন করেন। পরে টিন বরাদ্দ হলে পিআইও অফিসের সহকারী মামুন তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে টিন দেওয়া হবে না বলেও জানানো হয়। বাধ্য হয়ে তিনি আগের রাতে ২ হাজার ৫০০ টাকা দেন। এরপর তাকে টিন দেওয়া হয়।

তিনি আরও দাবি করেন, প্রতি বান টিনের জন্য ৩ হাজার টাকা করে নেওয়ার কথা বলা হয়েছিল। সে অনুযায়ী দুই বান টিনের জন্য ৬ হাজার টাকা দাবি করা হলেও পুরো টাকা তিনি দেননি। এছাড়া টিন বিতরণে আরও অনেকের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে অভিযুক্ত মামুনুর রহমান মামুন বলেন, “আড়াই হাজার টাকা নেওয়া হয়েছে লোড-আনলোড খরচ হিসেবে। বিষয়টি ভুল বোঝাবুঝি। আমি টাকা ফেরত দিয়ে দেব।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশরাফুল ইসলাম বলেন, “২৮ জন উপকারভোগীর মাঝে ৬০ বান টিন বিতরণ করা হয়েছে। সরকারি টিন বিতরণে কোনো ধরনের টাকা নেওয়ার নিয়ম নেই। অভিযোগের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ হোসনেয়ারা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।