Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে ডাব পাড়া নিয়ে বিরোধ, যুবককে কুপিয়ে হত্যা

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 
এপ্রিল ৩, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি 

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে ডাব পাড়াকে কেন্দ্র করে মামুন মিয়া (নিহত) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুই দিন আগে প্রতিবেশী ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ান। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। গতকাল বিষয়টি সামাজিকভাবে আপোস-মিমাংসা করা হলেও আজিজুর তা মানতে নারাজ ছিলেন।

শুক্রবার সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর ইসলাম তার ভাই হযরত আলীসহ পরিবারের অন্যান্য সদস্যরা দা ও চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।