Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে মাদরাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একটি মাদরাসা থেকে আলী হোসেন তাহসিন (১১) নামে এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার দারুল উলুম একাডেমী মাদরাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাহসিন একই ওয়ার্ডের পশ্চিম করালিয়া গ্রামের কালা কাজীর বাড়ির মো. নুর টিপুর ছেলে। সে মাদরাসাটির আবাসিক শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে প্রায় আটদিন আগে মাদরাসায় ফিরে আসে তাহসিন। বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতো হিফজ পড়া শেষে সে ঘুমিয়ে পড়ে। শুক্রবার ভোরে সহপাঠী ও শিক্ষকরা তাকে পড়ার জন্য ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে মুখে পানি ছিটানো হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে দারুল উলুম একাডেমী মাদরাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ইমরান হোসাইন বলেন, ঘটনার পর পুলিশ এসে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেছে। বিস্তারিত জানতে পুলিশের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি এবং নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।