Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় ১’শ টাকায় ডিজেল কিনে ১৫০ টাকায় বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা 

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তেলের পাম্প থেকে ১শ টাকায় ডিজেল তেল কিনে ১৫০ টাকা বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরে সোহাগ শেখ নামের ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।

তিনি বলেন, শুক্রবার দুপুরে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার থেকে ২০০ লিটার তেল কিনে ভ্যানে করে কোটালীপাড়া যাচ্ছিলেন দুই যুবক। তখন তারা উপজেলার বালাডাঙ্গা ব্রীজের উপর পৌঁছালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের ভ্যান থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে তারা প্রতি লিটার তেল ১৫০ টাকা করে কেনার কথা স্বীকার করেন।

এসিল্যান্ড আল-আমিন হালদার আরও বলেন, এনএসআই কর্মকর্তারা আমাকে জানালে তেলের ভ্যান সহ সোহাগ নামের ব্যবসায়ীকে উপজেলা কার্যালয়ে তলব করি। তখন তিনি জানান প্রেট্রোল পাম্পে লাইনে দাঁড়িয়ে বিভিন্ন লোক দিয়ে লিটার প্রতি ১শ টাকা করে ২০০ লিটার ডিজেল তেল সংগ্রহ করেন। পরে সেই তেল তিনি ১৫০ টাকা করে বিক্রি করেছেন। বেশি দামে আর বিক্রি না করার শর্তে প্রেট্রোলিয়াম আইনে তাকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।