Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তসহ বিভিন্ন সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ১০ লক্ষাধিক টাকার মাদক ও মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। আজ শুক্রবার দুপুর ১টার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর
অধীনস্থ’ জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ জামালপুর মাঠে আজ শুক্রবার ভোররাত ৩.৫০ টায় বিজিবি’র টহল দল অভিযান চালায়। অভিযানে ভারতীয় ২০ বোতল ফেনসিডিল, ৫ বোতল মদ এবং ৬৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসময় ২জন মাদক চোরাকারবারী কৌশলে পালিয়ে যায় বলে বিজিবি জানায়।
অপরদিকে একই ব্যাটালিয়ন অধীনস্থ ধলা বিওপির দায়িত্বপূর্ণ মোল্লাপাড়া মাঠে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে বিজিবি’র টহল দল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

একইদিন রাত সাড়ে ১১টার দিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার আহলে হাদীস মসজিদ মাঠে বিজিবি অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০ বোতল মদ এবং ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে।

এছাড়াও বৃহস্পতিবার বিকেল ৪টায় শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ হিজলতলা মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী ২৭ প্যাকেট/বোতল কীটনাশক উদ্ধার করে বিজিবি।

পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যে আনুমানিক সিজার মূল্য ১০ লক্ষ ২৯ হাজার ৮০০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে মাদক ও চোরাচালান দমনে তারা সর্বদা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আসছে।

দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।