Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে শিমুলগাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলায় শিমুলগাছ থেকে পড়ে ইসমাইল হোসেন (৬০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ভরতপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আকমল মোড়লের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার ডিউটি অফিসার এসআই অপর্ণা বিশ্বাস।

নিহতের ভাইপো ও শিক্ষক মোস্তফা কামাল লাভলু জানান, সকালে বাড়ির অদূরে নিজেদের শিমুলগাছে বাঁশ বেঁধে তুলা পাড়তে ওঠেন ইসমাইল হোসেন। একপর্যায়ে হাত ছুটে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইফুদ্দিন বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হলে আমরা তাকে মৃত অবস্থায় পাই।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।