Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পলাশে দিনে-দুপুরে চুরি, নগদ ৫ লাখ ও ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট

পলাশ (নরসিংদী) প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় দিনে-দুপুরে একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির লোকজন অনুপস্থিত থাকার সুযোগে সংঘবদ্ধ চোরচক্র নগদ অর্থসহ প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ টেঙ্গরপাড়া গ্রামে ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটনের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন লিটন জানান, সকালে তিনি পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুরে ডাক্তার দেখাতে যান। এ সময় বাড়িতে কেউ না থাকায় সুযোগ নেয় চোরচক্র। বিকেল ৫টার দিকে তার ছোট ছেলে বাড়িতে এসে দেখে ঘরের তালা খোলা। পরে ভেতরে ঢুকে স্টিলের আলমারি ও ওয়ারড্রপ ভাঙা অবস্থায় দেখতে পায় এবং ঘরের জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, আলমারিতে থাকা স্বর্ণের চেইন, আংটি, চুড়িসহ প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং ব্যবসার নগদ প্রায় ৫ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, দিনে-দুপুরে এ ধরনের চুরির ঘটনায় তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইউসুফ মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।