Nabadhara
ঢাকাশুক্রবার , ৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরহাদ হোসেন আজাদ কুষ্টিয়ায় ৮ কিমি খাল খনন কাজের উদ্বোধন করলেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ৩, ২০২৬ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় ৮ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় কুষ্টিয়া সদর উপজেলার গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের করিমপুর গ্রামে এ কাজের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মো. এনায়েত উল্লাহ, কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান, কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

২০ কিলোমিটার খালের ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার খাল খনন করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। খাল খনন কাজের উদ্বোধন শেষে মন্ত্রী একটি বনজবৃক্ষের চারা রোপন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।