Nabadhara
ঢাকারবিবার , ৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
এপ্রিল ৫, ২০২৬ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাকেরগঞ্জে শিশুদের সুরক্ষায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টায় ভরপাশা ইউনিয়নের দুধলমৌ নাজেম মৃধার বাড়িতে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের আয়োজনে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধন করা হয়।

টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী-এর উপদেষ্টা ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, “হাম ও রুবেলা মারাত্মক সংক্রামক রোগ, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দেশের সকল শিশুদের টিকা নিশ্চিত করতে পারলে আমরা নিরাপদ থাকব। ইনশাআল্লাহ টিকার কোনো ঘাটতি হবে না।”

উপদেষ্টা আরও জানান, দেশে পর্যাপ্ত পরিমাণ হাম-রুবেলা টিকা মজুদ রয়েছে। প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং ধাপে ধাপে সারাদেশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। তিনি অভিভাবকদের সচেতন থাকার এবং নির্ধারিত সময়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল, বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: খাইরুল আলম সুমন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমি আক্তারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সাধারণ জনগণকে সচেতন করে এবং সময়মতো শিশুদের টিকা দেওয়ার মাধ্যমে এই কর্মসূচি দেশের শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।