Nabadhara
ঢাকারবিবার , ৭ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

উদয়পুর ও কোদালিয়া ইউপি চেয়ারম্যান ও সদস্যদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত

MEHADI HASAN
নভেম্বর ৭, ২০২১ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ১ নং উদয়পুর ও ৬ নং কোদালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গণ্যমান্যদের উপস্থিতিতে দোয়া, আলোচনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে রবিবার সকাল ১০ টা হতে দুপুর ১ টা পর্যন্ত নিজ নিজ ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

১ নং উদয়পুর ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুনের সভাপতিত্বে ও সচিব বিকাশ চন্দ্র মুনির সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রথম অধিবেশনে অত্র ইউনিয়নের সকল সদস্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া নবনির্বাচিত ৬ নং কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সচিব আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ সদস্য এম এম মফিজুর রহমান, কোদালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি সেলিমুজ্জামান ভূঁইয়া, মাওলানা আমির হোসেন মোল্লা, প্রেসক্লাব মোল্লাহাটের জ্যেষ্ঠ সহসভাপতি শরীফ মাসুদুল করিম, ইউপি সদস্য মোঃ আকাশ শেখ, মারুফ, উসমান, আসমা খাতুনসহ সকল সদস্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।

এ সময় দোয়া পরিচালনা করেন মাওলানা শরিফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।