Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কয়রায় নৌ-বাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

কয়রা(খুলনা) প্রতিনিধি 
এপ্রিল ১৫, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

কয়রা(খুলনা) প্রতিনিধি 

খুলনার কয়রায় বাংলাদেশ নৌ-বাহিনীর উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। এতে উপজেলার অসহায়, দুঃস্থ ও অনগ্রসর মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

উপকূলীয় ও দুর্গম এলাকার মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তর বেদকাশি ইউনিয়নের বেদকাশি কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী শতাধিক মানুষ সেখানে চিকিৎসাসেবা নেন। চিকিৎসা শেষে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের নেতৃত্ব দেন নৌ-বাহিনীর সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ডা. তিতলী আবেদীন। এছাড়া চিকিৎসাসেবা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মো. অয়ালিউর রহমান, সার্জন লেফটেন্যান্ট রুবাইয়া রহমান এবং সার্জন লেফটেন্যান্ট নাজমুল হক।

চিকিৎসা নিতে আসা রাসেল হোসেন বলেন, “এখানকার চিকিৎসাসেবার মান অনেক ভালো। সুশৃঙ্খল পরিবেশে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে।”

দক্ষিণ বেদকাশি বিনাপানি গ্রামের অনিমা মণ্ডল বলেন, “প্রায় ৮ কিলোমিটার দূর থেকে চিকিৎসা নিতে এসেছি। নৌ-বাহিনীর এ উদ্যোগে আমরা অনেক উপকৃত হয়েছি।”

সেলিনা আক্তার বলেন, “চিকিৎসকদের কাছে মন খুলে রোগের কথা বলতে পেরে ভালো লেগেছে। তারা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় ওষুধ দিয়েছেন।”

সেবাগ্রহীতাদের অনেকেই জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেখানে উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত, সেখানে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

বাংলাদেশ নৌ-বাহিনীর মিডিয়া কর্মকর্তা ফারুক হোসেন জানান, দুর্গম এলাকায় দুর্যোগ ও প্রতিকূল পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এর আগেও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।