Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুর সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকসাহ আটক-১

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ১জন আটক হয়েছে এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও মাদকদ্রব্য। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে বিজিবি এ তথ্য জানিয়েছে।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ’’ মহিষকুন্ডি বিওপি টহল দল মঙ্গলবার রাত ৯.১০টায় ডাংমড়কা এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যাটারিচালিত ইজিবাইকটি থামিয়ে তল্লাশি করা হয়।

এ সময় মো. শুকুর আলী (২০) কে ভারতীয় ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। সে সীমান্ত সংলগ্ন পাকুড়িয়া এলাকার মৃত গেদু মিয়ার ছেলে।

একই দিন রাত আনুমানিক ১১.১৫টায় আশ্রায়ন বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন মুন্সিগঞ্জ মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৪০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়।

এছাড়ও একইদিন রাত আনুমানিক ১১.৫০টায় রামকৃষ্ণপুর বিওপির টহল দল সীমান্ত সংলগ্ন মোহাম্মাদপুর মাঠ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫১০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১১৬ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৬ লক্ষ ১৫ হাজার ৮০ টাকা বলে বিজিবি সূত্র জানিয়েছে।

বিজিবি’র অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার হওয়া মাদক ও মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা করা হয়েছে এবং মাদকসহ আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে এবং এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে বলে কিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।