Nabadhara
ঢাকাবুধবার , ১০ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী মীর মারুফের প্রার্থীতা প্রত্যাহার,হাদিজ বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত

MEHADI HASAN
নভেম্বর ১০, ২০২১ ১০:১৯ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া(বাগেরহাট)প্রতিনিধিঃ

কচুয়ায় আসন্ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মীর আওসাফুর রহমান মারুফ সম্প্রতি প্রার্থীতা প্রত্যাহর করেন। এর ফলে আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কার ) প্রার্থী শিকদার হাদিউজজামান হাদিজ একক প্রার্থী হওয়ার কারনে শিকদার হাদিউজজামান হাদিজ বিনা প্রতিদ্ব›দ্বীতায় বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানা যায়, আসন্ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রার্থী ছিলেন ৩জন।এরা হলেন আওয়ামীলীগ মনোনীত (নৌকা মার্কার ) প্রার্থী শিকদার হাদিউজজামান হাদিজ, স্বতন্ত্র প্রার্থী মীর আওসাফুর রহমান মারুফ, স্বতন্ত্র প্রার্থী সেখ আবু সাইদ। আসন্ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রির্টানীং অফিসার ও উপজেলা প্রকৌশলী মো: আনিসুর রহমান আমাদের প্রতিনিধিকে জানান, স্বতন্ত্র প্রার্থী মীর আওসাফুর রহমান মারুফ ও স্বতন্ত্র প্রার্থী সেখ আবু সাইদ শুনু ২জনই প্রার্থীতা প্রত্যাহার করার কারনে নৌকা মার্কার প্রার্থী শিকদার হাদিউজজামান হাদিজ একক প্রার্থী হন এবং বিনা প্রতিদ্ব›দ্বীতায় বে-সরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হন।

আগামী ২০ নভেম্বর আসন্ন কচুয়া সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শুধু মাত্র সংরক্ষিত মহিলা সদস্য পদে ও সাধারন সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।