Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরে এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা, ব্যতিক্রমী উদ্যোগে উৎসাহ জাগালেন আয়োজকরা

জামালপুর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুর শহরের ২নং ওয়ার্ড কম্পপুর এলাকায় এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও কম্পপুর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রিপন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কম্পপুরে এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ আগে খুব একটা দেখা যায়নি। এ উদ্যোগকে সাধুবাদ জানাই। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ ও দেশ গড়ার কারিগর। তাই তাদের উৎসাহিত করতে সমাজের সকলকে এগিয়ে আসা উচিত।”

তিনি আরও বলেন, “যেসব অভিভাবক আর্থিক সংকটে সন্তানদের পড়াশোনা চালাতে হিমশিম খাচ্ছেন, তাদের পাশে আমি ব্যক্তিগতভাবে দাঁড়াতে চাই, যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।”

এ সময় তিনি এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে ঘোষণা দেন, যারা এবারের পরীক্ষায় জিপিএ-৫ (A+) অর্জন করবে, তাদেরকে নিজের অর্থায়নে ঘোড়ার গাড়িতে করে জামালপুর শহর ঘোরানোর ব্যবস্থা করবেন।

এ ধরনের প্রতিশ্রুতি ও সংবর্ধনায় আনন্দিত শিক্ষার্থীরা বলেন, তারা মনোযোগ সহকারে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এবং আয়োজকদের সম্মান রাখবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও এলাকার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।