মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা চাকুয়া ইউনিয়নের নারী মাদক ব্যবসায়ী হাসেনা আক্তার (৪৪) কে ১৭ এপ্রিল রোজ শুক্রবার রাত আনুমানিক ৯’০০ টার সময় লেপসিয়া লঞ্চ ঘাটের নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার লেপসিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম তার পুলিশ বাহিনীর সদস্য জান্নাতুল মাওয়া ও মেঘলা আক্তার সহ অন্যান্য সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে লেপসিয়া লঞ্চ ঘাটে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী হাসেনা আক্তারকে আটক করে।
পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম বলেন, পুলিশ বাহিনীর সদস্য জান্নাতুল মাওয়া ও মেঘলা আক্তারের মাধ্যমে তল্লাশি করিলে তার বাড়িতে মাদক ব্যবসার জন্য মজুদ রাখা প্রয়োজনীয় মালামাল উদ্ধার করা হয়।
খবর পেয়ে খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, উপস্থিত সকলের সামনে, মাদক ব্যবসায়ী হাসেনা আক্তার, মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে,এবং তার বিরুদ্ধে অভিযোগের ব্যাপারে সম্মতি প্রকাশ করে নিজেকে অপরাধী স্বীকার করায়, মোবাইল কোর্টের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত,নারী ব্যবসায়ী হাসেনা আক্তারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন লেপসিয়া পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোঃ সিরাজুল ইসলাম তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে হাসেনা আক্তারকে আটক করে এবং উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ আইনে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে, বিধায় উক্ত আসামিকে বিধি মোতাবেক ১০ এপ্রিল রোজ শনিবার সকালে যথাযথ পুলিশ পাহারা তাকে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে।

