Nabadhara
ঢাকাশনিবার , ১৮ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভাণ্ডারিয়ায় খুনসহ ১৯ মামলার আসামি বাবুল চৌকিদার গ্রেফতার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
এপ্রিল ১৮, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় খুনসহ ১৯টি মামলার আসামি বাবুল চৌকিদারকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গ্রেফতারকৃত বাবুল চৌকিদার ভাণ্ডারিয়া উপজেলার ৭ নম্বর গৌরিপুর ইউনিয়নের মাটিভাঙা এলাকার বাসিন্দা এবং মৃত ওয়াজেদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নিজ এলাকা মাটিভাঙা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় খুন, ডাকাতি ও চুরিসহ মোট ১৯টি মামলা রয়েছে।

ভাণ্ডারিয়া থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।