Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

কালকিনি উপজেলায় ইউপি নির্বাচনের ফলাফলঃ আওয়ামী লীগ ৩ স্বতন্ত্র ৯

MEHADI HASAN
নভেম্বর ১২, ২০২১ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

কালকিনি – ডাসার উপজেলা প্রতিনিধিঃ

কালকিনি উপজেলায় বৃহস্পতিবার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের (নৌকা) ৩ জন এবং স্বতন্ত্র ৯ জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১২ ইউনিয়নে আওয়ামী লীগের ১২ জন, স্বতন্ত্র ২৬ জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ৭ জন প্রার্থী অর্থাৎ ১২ চেয়ারম্যান পদে ৪৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আলিনগর ইউনিয়নে সাহীদ পারভেজ (নৌকা), চরদৌলত খান ইউপিতে মো. চাঁন মিয়া সিকদার (নৌকা) এবং ডাসার ইউপিতে মো. রেজাউল করিম শিকদার (নৌকা) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এদিকে ৯ ইউনিয়নে নির্বাচিতরা (চেয়ারম্যান) হলেন- বালিগ্রাম মো. মজিবুর রহমান খান (স্বতন্ত্র), বাঁশগাড়ী মুহাম্মদ মুস্তাফিজুর রহমান সুমন (স্বতন্ত্র), গোপালপুরে মো. ফরহাদ মাতুব্বর (স্বতন্ত্র), কয়ারিয়ায় মো. কামরুল হাসান (স্বতন্ত্র), কাজী বাকাই ইউপিতে নুর মোহাম্মদ হাওলাদার (স্বতন্ত্র), লক্ষ্মীপুর ইউপিতে মৌসুমী হক সুলতানা (স্বতন্ত্র), নবগ্রাম ইউপিতে দুলাল তালুকদার (স্বতন্ত্র), সাহেবরামপুর ইউপিতে মাহবুবুর রহিম (স্বতন্ত্র), শিকারমঙ্গল ইউপিতে মো. সিরাজুল হক (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

সংশ্লিষ্ট রির্টানিং অফিসারগণ বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।