Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৩ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে হটলাইন চালু, অভিযোগকারীর পরিচয় গোপন রাখার আশ্বাস

জয়পুরহাট প্রতিনিধি 
এপ্রিল ২৩, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি 

২৩ এপ্রিল ২০২৬: জয়পুরহাটের কালাই উপজেলা ভূমি অফিসে সেবা নিতে গিয়ে কেউ অনিয়ম, হয়রানি বা দুর্নীতির শিকার হলে এখন সরাসরি অভিযোগ জানানোর সুযোগ চালু করেছে প্রশাসন। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় উপজেলা ভূমি অফিসে সাংবাদিকদের এ তথ্য জানান কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা।

তিনি বলেন, ভুক্তভোগীরা অভিযোগের প্রমাণ হিসেবে ছবি, ভিডিও বা স্ক্যান কপি নির্ধারিত নম্বরে পাঠাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।

এ লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে। ভূমি সেবায় অনিয়ম বা দুর্নীতির অভিযোগ +৮৮০ ১৭০৬-৮৮৮৭৮৭ নম্বরে জানানো যাবে। এছাড়া জয়পুরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কার্যালয় থেকেও পৃথক অভিযোগ নম্বর +৮৮০ ১৭৭৫-৩৪৩১১১ চালু রয়েছে।

প্রশাসন জানিয়েছে, অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

এ উদ্যোগের ফলে ভূমি সেবায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, অভিযোগ গ্রহণ ও দ্রুত ব্যবস্থা নিশ্চিত করা গেলে ভূমি অফিসে দীর্ঘদিনের অনিয়ম অনেকটাই কমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।