Nabadhara
ঢাকারবিবার , ২৬ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

পুঠিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর ছাই, গবাদিপশুসহ বড় ক্ষতি

Link Copied!

আমিনুল ইসলাম,দুর্গাপুর (রাজশাহী)প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে একটি পরিবারের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২৬ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল গ্রামের দহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে রহিদুলের পরিবার গরুর গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ওই কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে প্রথমে গোয়ালঘরে আগুন লাগে। পরে তা দ্রুত পাশের বসতঘরে ছড়িয়ে পড়ে।

আগুনের ঘটনা টের পেয়ে রহিদুল ও তার পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পান। তবে অল্প সময়ের মধ্যেই আগুনে পুরো বসতবাড়ি পুড়ে যায়।

এ ঘটনায় গোয়ালঘরে থাকা একটি গরু, তিনটি ছাগল, ঘরে মজুত পেঁয়াজ এবং আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন থেকে চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

পুঠিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পাওয়ার পরপরই আমাদের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।” #

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।