Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে বিজিবি অধিনায়ক, নিরাপত্তার আশ্বাস

জয়পুরহাট প্রতিনিধি‌
অক্টোবর ১৫, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ২টা ৫০ মিনিটের দিকে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার পূর্ব পারুলিয়া মিলন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ ও তদারকি করেন বিজিবি অধিনায়ক। পাশাপাশি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং মতবিনিময় করেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত বিজিবি সদস্যদের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন তিনি। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিজিবির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন ব্যাটালিয়ন অধিনায়ক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।