Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ক্ষেতলালে জিয়া সাইবার ফোর্সের ৫১ সদস্যের কমিটি অনুমোদন

জয়পুরহাট প্রতিনিধি
অক্টোবর ১৫, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা শাখায় জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার নিশিন্তা বাজার এলাকার রানুর চাতালে এ কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের জয়পুরহাট জেলা শাখার সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক আশীষ কুমার ও আইনবিষয়ক সম্পাদক মো. মোস্তাকিম মণ্ডল।

নতুন কমিটিতে মো. সেলিম হোসেনকে সভাপতি এবং মো. সোহেল রানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি মো. জাহিদুল ইসলাম, সিনিয়র সাধারণ সম্পাদক মো. মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. এরশাদুল ইসলাম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. সবুজ ফকির, দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব, প্রচার সম্পাদক মো. মেহেদি হাসান এবং কোষাধ্যক্ষ মো. পল্লব হাসান।

এ ছাড়া আন্তর্জাতিক, আইন, মানবাধিকার, তথ্য ও প্রযুক্তি, ক্রীড়া, সাংস্কৃতিক, পরিবেশ, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে ক্ষেতলাল উপজেলার বড়তারা, মাহমুদপুর, বড়াইল, তুলসীগঙ্গা, আলামপুর ও ক্ষেতলাল সদর এলাকার সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটি ঘোষণাকালে জেলা শাখার সভাপতি মিলন মিয়া বলেন, “জিয়া সাইবার ফোর্স একটি অনলাইন সংগঠন। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মেনে চলব, দেশের স্বার্থে কাজ করব এবং সরকারের সাফল্য তুলে ধরব। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও জামায়াত-শিবিরের তাণ্ডবকে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব।”

নবনির্বাচিত উপজেলা সভাপতি মো. সেলিম হোসেন বলেন, তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন। পাশাপাশি দেশ ও দলের কল্যাণে কাজ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।