Nabadhara
ঢাকাসোমবার , ২৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ২৭, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে মাছ ধরার সময় জেলেদের বড়শিতে একটি কুমির ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে সদর ইউনিয়নের কাজীবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন বেপারী, সাগর বেপারী, বিল্লাল খান ও শেখ ইলিয়াস নামের চার জেলে পদ্মা নদীতে হাজারী বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এসময় হঠাৎ একটি বড় কুমির বড়শিতে আটকে যায়। পরে জেলেরা কুমিরটিকে উদ্ধার করে রশি দিয়ে বেঁধে ঘাটে নিয়ে আসেন।

খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে যায়। একই সঙ্গে নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে চরভদ্রাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুমিরটির নিরাপত্তা নিশ্চিত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ জানান, বিষয়টি বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে এসে কুমিরটি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাবেন।

স্থানীয়দের ধারণা, নদীর পানি বৃদ্ধির কারণে কুমিরটি লোকালয়ে চলে এসেছে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।