Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াতের আর্থিক অনুদান বিতরণ

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি 
মে ৫, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুলাই শহীদ পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখা।

মঙ্গলবার (৫ মে) উপজেলা শাখা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে এ অনুদান বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জুলাই শহীদ রিপনের মা রাহেলা পারভীন এবং শহীদ ফজলের ছোট ভাই জিলানীর হাতে পৃথকভাবে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বকশীগঞ্জ উপজেলা শাখার সহ-সেক্রেটারি মোকাদ্দেছ আলী, অফিস সম্পাদক আবুল কালাম আজাদ, বাইতুলমাল সেক্রেটারি আব্দুল আজিজ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সহ-সভাপতি হাজী রাসেল মাহমুদ এবং উপজেলা বাইতুলমাল সেক্রেটারি সাইদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদেরও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।