Nabadhara
ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন

জামালপুর প্রতিনিধি 
আগস্ট ৮, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি 

নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের লক্ষ্যে ‘Her Vote, Her Seat’ শীর্ষক জাতীয় ক্যাম্পেইনের আওতায় জামালপুরে জেলা পর্যায়ে মিডিয়া ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট) শহরের একটি রেস্টুরেন্টে দিনব্যাপী এ ওরিয়েন্টেশনের আয়োজন করে জাগো ফাউন্ডেশন।

প্রশিক্ষণে জাগো ফাউন্ডেশনের ইয়ুথ কো-অর্ডিনেটর নুর আলম নাহিদ এবং এনটিভি ও খবরের কাগজের জামালপুর জেলা প্রতিনিধি আসমাউল আসিফ প্রশিক্ষক হিসেবে অংশ নেন।

ওরিয়েন্টেশনে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, সিদ্ধান্ত গ্রহণে নারীর সম্পৃক্ততা এবং নারীবান্ধব রাজনৈতিক পরিবেশ তৈরিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

এ সময় জাগো ফাউন্ডেশনের স্টাস্ট প্রোগ্রাম অর্গানাইজার শান্ত মিয়া, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী কর্মকর্তা হাসান আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক হামিদা চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজ সাংবাদিক সমিতির সভাপতি ফারিয়াজ ফাহিম, জামালপুর হসপিটাল সার্ভিস এজেন্সির সভাপতি হাবিবুর রহমান শান্ত, রক্তের বন্ধন জামালপুরের নারী বিষয়ক সম্পাদক নারজিনা আক্তার নিঝু, নৃত্যশিল্পী জনি, কনটেন্ট ক্রিয়েটর মল্লিকা মুরসলিন দীপ্তিসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা প্রশিক্ষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

উন্মুক্ত আলোচনায় রাজনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতা ও তা উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ নারী হলেও রাজনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্বে নারীর অংশগ্রহণ এখনো প্রত্যাশিত মাত্রায় পৌঁছায়নি। নারীদের রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বে এগিয়ে নিতে পরিবার, সমাজ, রাজনৈতিক দল ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তারা আরও বলেন, নারীর রাজনৈতিক অংশগ্রহণকে উৎসাহিত করতে গণমাধ্যমে নারীদের ইতিবাচক কর্মকাণ্ড, নেতৃত্ব ও সাফল্যের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। পাশাপাশি রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জগুলোও গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতে হবে।

দিনব্যাপী এ ওরিয়েন্টেশনে স্থানীয় গণমাধ্যমকর্মী, উদ্যোক্তা প্রশিক্ষক, নারী উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ১২ জন নারী ও ৮ জন পুরুষ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।