স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মল্লিক আহসান উদ্দিন সামী। এর আগে তিনি -এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব তৌসিফ আহমেদ সাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, নড়াইলের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
তিনি ২৮তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগদান করেন এবং ২০১০ সাল থেকে সহকারী পুলিশ সুপার পদে কর্মজীবন শুরু করেন।
উল্লেখ্য, মোহাম্মদ আল মামুন শিকদার গত বছরের ২৬ নভেম্বর তারিখে নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

