Nabadhara
ঢাকাশুক্রবার , ২২ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে কালাইয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

জয়পুরহাট প্রতিনিধি
মে ২২, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় রাজধানীর মিরপুরে আট বছরের শিশু শিক্ষার্থী রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ মে ) জুমার নামাজের পর কালাই সাংবাদিক পরিষদ ও আন-নাজাত ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। মিছিলটি কালাই পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয় এবং সেখানে মানববন্ধন করা হয়।

অংশগ্রহণকারীরা “বিচার চাই, বিচার চাই”, “হত্যার বিচার চাই”, “ফাঁসি চাই, ফাঁসি চাই” স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, রাজনৈতিক নেতা, সাংবাদিক, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিশু রামিসার নির্মম হত্যাকাণ্ড পুরো জাতির বিবেককে নাড়া দিয়েছে। একটি সভ্য সমাজে এমন পৈশাচিক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কোনো শিশু এমন নির্মমতার শিকার না হয়।

শিরট্টি কলেজের অধ্যক্ষ মো. শাহজাহান আলি বলেন, “একটি শিশু স্কুলে গিয়ে নিরাপদ না থাকলে তা পুরো রাষ্ট্রের জন্য লজ্জার। রামিসা হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।”

কালাই সাংবাদিক পরিষদের সিনিয়র সহসভাপতি মো. মুনছুর রহমান বলেন, “শিশু হত্যার ঘটনা বারবার ঘটছে। বিচারহীনতার সংস্কৃতি চলতে থাকলে অপরাধ আরও বাড়বে।”

কালাই উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. তাইফুল ইসলাম ফিতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার সমালোচনা করে বলেন, নারী ও শিশু নিরাপত্তায় ব্যর্থতার দায় সরকারকেই নিতে হবে।

এছাড়া কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, আন-নাজাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি জিন্নাহ, কালাই আহলে হাদিস জামে মসজিদের খতিব মাওলানা সেলিম রেজাসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা গত সাত দিনে দেশের বিভিন্ন স্থানে অন্তত চারটি শিশু হত্যার ঘটনার উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রামিসা হত্যার দ্রুত বিচার ও দোষীদের ফাঁসির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

এ ধরনের ঘটনায় দেশজুড়ে শিশু নিরাপত্তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।